জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের এমপির সাথে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীন ভাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের এমপি নিজ নিজ বাস ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অনেকে জনপ্রশাসনের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসা মানুষদের তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
