বারাদী প্রতিনিধিঃ প্রিন্স আরিফ
ঝিনাইদহ থেকে আসা একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ তেল পাম্পের অদূরে মোটর সাইকেল আরোহী কে বাচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়, এ সময় বাসের ৮ জন যাত্রী আহত হয়। ১৪ মার্চ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ সময় স্হানীয় লোকজন আহত যাএীদের উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেশ কিছু যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। আহত ব্যাক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
