প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়নে ইউরো এগ্রোভেট লিমিটেডের উদ্যোগে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘মিট আপ অ্যান্ড গো আপ’ শীর্ষক মতবিনিময় সভা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউরো এগ্রোভেটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আ. হ. ম. শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আতিয়ার রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ইউরো এগ্রোভেট লিমিটেডের পরিচালক মোনারুল হাসান সুমন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক, কোম্পানির মার্কেটিং ডিরেক্টর মো. ইয়াহিয়া ইকবাল, সেলস ম্যানেজার ও কৃষিবিদ ইলা ফারজানা, আইটি অ্যান্ড প্ল্যানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং অ্যাডভাইজার কৃষিবিদ আশরাফুল তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউরো এগ্রোভেট লিমিটেড মানসম্মত পশুখাদ্য, পুষ্টি ও ওষুধ সরবরাহের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, মাঠপর্যায়ে প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরো এগ্রোভেট লিমিটেডের সেলস ম্যানেজার ইলা ফারজানা।
(আশিকুর রহমান, চুয়াডাঙ্গা)
