কাজল মাহমুদঃ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল কুঠিপাড়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে মাস্কবিহীন পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে । আজ (২০ই এপ্রিল ২০২১) তেরাইল কুঠিপাড়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির অর্থায়নে তেরাইল কুঠিপাড়াকে করোনাসহনশীল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে পথচারী ও বহিরাগতদের মাস্ক বিতরন করা হয় । এ সময় মাস্ক বিতরণ করেন, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ও ভিডিটির সভাপতি আব্দুর রহমান, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সভাপতি হাসানুজ্জামান হাসান। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য রাকিবুল ইসলাম, ইয়ুথ লিডার পলাশ ও সহায়ক শিরিন। এ সময় ১০০জন মাস্কবিহীন পথচারীকে মাস্ক বিতরণ করা হয়। মাস্কবিহীন বাইরে না যাওয়ার জন্য মাস্কবিতরনের মাধ্যমে সচেতন করা হয়। এছাড়া মাইকিং মাধ্যমে করোনা ভাইরাস ও লকডাউনের জরুরি বার্তা দেয়া হয়।
