মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ফেনসিডিলসহ নিয়াকত আলী (৪৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটিদল।
আটককৃত নিয়াকত আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার রায়টা পশ্চিমপাড়া গ্রামের জসিম মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবির এস আই অজয় কুমার কুন্ড ও এস আই বিশ্ব জিৎ সরকার হাড়াভাঙ্গা গ্রামের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন ডিবির এসআই অজয় কুমার কুন্ডু ও এস আই বিশ্ব জিৎ সরকারসহ সঙ্গে ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন ।
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালায়ে ৭২বোতল ফেনসিডিলসহ নিয়াকত মন্ডলকে আটক করে ।
আটককৃত নিয়াকত মন্ডলের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
