মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কে বিপরীত মুখি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), হেমায়েতপুর গ্রামের ইনারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে শাকিল হোসেন (২৫) ও একই গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৮)।
আজ বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনী হাটবোয়ালিয়া সড়কের মালশাদহ-গোপালনগরের মাঠের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাব্বির হোসেন, ইমরান হোসেন ও শাকিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানা পুলিশ জানায়, আহতরা সবাই মোটরসাইকেল আরোহী। আহত শাকিল ও রাশেদুল ইসলাম গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে এবং সাব্বির হোসেন ও ইমরান হোসেন গাংনীর দিকে আসছিলেন। মালশাদহ মাঠের মধ্যে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তরা সকলেই আহত হন। তবে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল দুটি উদ্ধার থানায় নেয়া হয়েছে।
