মেহেরপুর প্রতিনিধি(১৬.০৯.২১) ঃ
বাহরাইন প্রবাসী স্বামী সাথে মোবাইলে কথা বলার কিছুক্ষণ পর আভিমানে গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী নপুর খাতুন (২৫)
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ এ ঘটনা ঘটে। পুলিশ নুপুরের মরদেহ উদ্ধার করেছে।
নুপুর পশ্চিম বাহরাইন প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ও এক সন্তানের জননি।
স্থানীয়রা জানান নুপুরের শয়ন কক্ষের ভিতর থেকে বদ্ধ দেখে তার শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্য তাকে ডাকতে থাকে। বার বার ডাকার পরও নুপুরের কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা নুপুরের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায় নুপুর বৃহস্পতিবার সকালে মোবাইলফোনে তার প্রবাসী স্বামীর সাথে কোন বিষয় নিয়ে ঝগড়া করেন এরপর দুপুরে সে হয়তো আত্মহত্যা করেন।
গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
