মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী কলোনী পাড়ার প্রধান সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে.৩ জন গুরুতর আহত হয়েছে।
আজ সকাল ৯ টা ৩০ মিনিটের সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফুল ইসলাম হকার ছেলে তহিরুল ইসলাম,জাঞ্ছারের ছেলে আশকারুল হক ও কালীগাংনি গ্রামের মন্টুর ছেলে হৃদয় গুরুওতর আহত হয়েছে, স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্য রত ডাঃ এমদাদুল হক জানান আশকারুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে রেফারড করা হয়েছে। এবং স্থানীয়রা হৃদয়কে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায় আজ সকাল ৯,৩০ মিনিটের দিকে তরিকুল ও আশকারুল একটি সিডি আই ৮০সি সির মোটর সাইকেল নিয়ে গাংনীর দিকে যাবার সময় প্রতিমধ্যে কালীগাংনী কলোনি পাড়ায় পৌছালে অপর দিক থেকে হৃদয় পালচার ১৫০ সিসি গাড়ি নিয়ে দ্রুত বেগে ছুটে আসলে মুখোমুখি সংঘর্স হয়, দুটি মোটর সাইকেলে থাকা ৩ জন ছিটকে পড়ে গুরতর জখম হয়। এদিকে হৃদয়ের মা জানাই হৃদয় তার ফুফুর বাড়ি একটি সেলাই রেঞ্জ আনতে যায়।মেহেরপুর জেলায় মোটর সাইকেল দুর্ঘটনা,প্রশাসনের কঠোর নজরদারি জোরদার ও অদক্ষ্য উর্তি বয়সের ছেলেদের বেপরোয়া মোটর সাইকেল চালনা বন্ধ করতে পারলে দুর্ঘটনা এবং মৃত্যু হার কমবে বলে মনে করেন সাধারণ মানুষরা।
গাংনীতে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত-৩
previous post
