মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। মারাত্বক আহত ৫ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
আহতরা হলেন-বালিয়াঘাট গ্রামের মৃত আবুল বিশ্বাসের ছেলে কামরুল ইসলাম (৬০),আব্দুর সাত্তারের মেয়ে সাথী খাতুন (২৮),শরিফুল ইসলামের স্ত্রী হানুফা খাতুন (৬০),কামরুল ইসলামের ছেলে রাজন আলী (২৭),শরিফুল ইসলামের দু’মেয়ে অন্তরা খাতুন (২৪) ও বেবী খাতুন (১৭)।
অন্যপক্ষের আহতরা হলেন-ইয়ারুল ইসলাম,ইসরাফিল হােসেন,সেলিম রেজা ও সােহান হােসেন।
