প্রিন্স আরিফ খান
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন মাঠের জমি ইজারা দেয়ার সময় দু’পক্ষের লােকজনের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা এক ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন-বেতবাড়িয়া গ্রামের ইসাহাক আলীর ছেলে বাবুল আহমেদ (৪০),ইসাহক আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)। অন্যপক্ষের কাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুল ইসলাম (৩৪),বেতবাড়িয়া গ্রামের নুর বকসের ছেলে সালেহীন (৪৮),নজির আলীর ছেলে কামিরুল ইসলাম (৩৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ শনিবার (১৩মার্চ) দুপুর দেড়টার দিকে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জমি ইজারা দেয়া কালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত বাবুল আলীর চাচা বেতবাড়িয়া গ্রামের পাঞ্জাব আলী জানান,বেতবাড়িয়া হাইস্কুলের নামে মাঠে ৪২ বিঘা জমি রয়েছে। ওই জমি বেতবাড়িয়া গ্রামের বিভিন্ন ব্যক্তি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছিলেন। কিছু আগে জমি ইজারার মেয়াদ শেষ হয়েছে। শনিবার দুপুরের দিকে জমি ইজারা দেয়ার জন্য বেতবাড়িয়া হাইস্কুলে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে ডাকা হয়। সে এলাকাবাসীর উপস্থিতি স্কুলের পক্ষ থেকে প্রকাশ্যে ইজারা কার্যক্রম চলছি। বাবুল আহমেদ সর্বােচ্চ টাকা দিয়ে জমি ইজারা গ্রহণে আগ্রহী দেখায়। এসময় সাইদুল মেম্বার ও তার লােকজন তার নিজের লােকজনদের জমি ইজারা পাইয়ে দেয়ার উদ্দেশ্যে বাবুল ও শহিদুলকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। এদিকে পাল্টা অভিযােগ করে ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান,ইজারা চলাকালীন সময়ে বেতবাড়িয়া গ্রামের আলেহীম প্রভাব খাটাতে ইজারা সময় তার লােকজনদের নিয়ে আমাকেসহ আমার লােকজনের উপর হামলা করেন। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে।
