মেহেরপুর প্রতিনিধিঃক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
আজ রোববার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন,আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু,অনুষ্ঠানের শুরুতেই শুভে”ছা বক্তব্য ও রাখেন, উপজেলা কৃষিকর্মকর্তা কে এম শাহাবউদ্দীন আহমেদ। কৃষি পূণর্বাসন ২০২১-২২ (খরিপ-১) মৌসুমে তিন হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষক প্রতি ৫ কেজি করে, ধান-৪৮ বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করেএমওপিসার প্রদান করা হয়।
লিটন মাহমুদ
গাংনী,মে
