ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনে। গত ১০ দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখলো বাংলাদেশ। ৫ জুলাই দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।গত ২৪
