মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা ডা. মহিউদ্দীন আহম্মেদ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে নবিনবরন এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
সোমবার সকালে খোকসা শেখ পাড়া ডা. মহিাউদ্দীন আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত পরে সাধারন আলোচনা পরে শিক্ষার্তী দের মাঝে রিশান টেডার্স এর সৌজন্যে সত্তাধিকার রফিকুল ইসলাম স্কুল ব্যগ উপহার দেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইসানুল হকের সন্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, বোরহা উদ্দীন আহাম্মেদ চুন্নু, বিশেষ অতিথি, রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান, সাজ্জাদ খান, আবু তাহের, হাসিমদ্দিন, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মো: আ: জলিল। সব শেষে নবিন শিক্ষার্তীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
