আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। এসময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা
previous post
