শরীফ মাহমুদ
কুষ্টিয়ায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও করোনাভাইরাস প্রতিরোধে দশদিনের নিষেধাজ্ঞা আরোপ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসন, রোববার ৬জন রাত ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ প্রজ্ঞাপন জারি করেন।
তবে সোমবার সকাল থেকে রাস্তাঘাট ,দোকানপাট ,শপিং মল,সহ কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে দেখা যাচ্ছে না।
অনেকেই রাস্তাঘাটে মাস্ক ছাড়াই চলাচল করছে, দিন দিন কুষ্টিয়ায় করোনা ভাইরাস ঊর্ধ্বমুখী হলেও জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রশাসনের কোন প্রকার চাপ দেখা যায়নি।
জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় ৬ জুন মধ্যরাত হতে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি থাকবে, তবে এর বিধি নিষেধ বাস্তবায়নে সকল শপিং মল দোকানপাট সকাল দশটা হতে রাত ৮টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখতে পারবে।
এছাড়াও রাত ৮টার পরেও সকল রেস্তোরাঁয় হোটেল কাঁচামালের বাজার সহ বন্ধ থাকিবে
তবে খাবারের দোকান হোটেল-রেস্তোরাঁ গুলোতে অনলাইনে অর্ডারের মাধ্যমে খাবার পৌঁছে দিতে পারবে কোন অবস্থাতেই ভিতরে বসে খাবার খাওয়া যাবেনা।
এছাড়া সকল পর্যটক সহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে, জনসমাবেশ হয় এ ধরনের সকল অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ও গ্রামের চায়ের দোকানগুলো সন্ধ্যা সাতটার পরে বন্ধ থাকিবে।
সেই সাথে সব ধরণের গণপরিবহন গুলো আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে তবে সকলের মুখে মাস্ক থাকা আবশ্যক, আর শ্রমিকদের প্রতিষ্ঠান নিজস্ব পরিবহনে আনা-নেওয়া করতে হবে।
