নিজস্ব প্রতিবেদক:
করোনায় স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা নিশ্চিত করতে হোটেল বাজার ও বড় বাজার ব্যবসায়ীদের সাথে মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাহা দারার নেত সাথে সাধারণ আলোচনা সভার আয়োজন করেন বৃহস্পতিবার হোটেল বাজার ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। দীর্ঘ দিন ধরে করোনা ভাইরাস কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ থাকায় বেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন ব্যবসায়ীরা। সরকার এর বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা যাতে দোকান পাট খোলে তার জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়, আলোচনা সভায় ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি বিষয়টি নিশ্চিত করতে হবে, শুরু নিজে না কাস্টমার যদি মাস্ক পরিধান না করে তাহলে কোনো প্রকার সার্ভিস দেওয়া যাবে না। দোকান পাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই সময় উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল জামান দিপু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন সহ
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিমন
সহ প্রমুখ।
