নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু ও সেই সাথে ২ কৃষক আহত হয়েছেন। আহত হয়েছে মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব (৪০) নামের আরও দুইজন।
মঙ্গলবার সকালের দিকে বজ্রপাতের আঘাতে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম উজলপুর গ্রামের খোদাবক্স জামাতা, আহত মফিজুল একই গ্রামের জাফর আলীর ছেলে এবং হাবিব আবুল হোসেনের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে আহত ও নিহত ব্যক্তিরা সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জমি থেকে ধানের চারা উত্তোলন করেছিলেন । এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাতে আঘাতে জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর পাশের কাজ করতে থাকা মফিজুল ও হাবিব আহত হন। আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
