শরীফ মাহমুদ
পবিত্র মাহে রমজান এখনো পুরোপুরি ভাবে শেষ হয়নি, তবে ঈদ আনন্দের আগাম আভাস পাওয়া যাচ্ছে। এমন পরিবেশে ২৭ এ রমজান বিকেল থেকে আবনায়ে পাড়াতেই মাদ্রাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় সেখানে বিগত 2009 সাল থেকে 2022 পর্যন্ত পুরনো ছাত্রদের মিলন মেলা ঘটে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাদি মাদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল (মুহতামিম) মাওলানা শফিকুল ইসলাম সাহেব সহ উক্ত প্রতিষ্ঠানের আসাতিযায়ে কেরাম।
আপনার বারাদী মাদ্রাসার কিছু ছাত্র জানান তাদের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য বন্ধুদের খুঁজে পাওয়া। পুরনো স্মৃতি রোমন্থন। শুক্রবার বিকেলে বারদী মাদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় দ্বিতীয় তলায় পুনর্মিলনী উপলক্ষে এমনই পরিবেশ তৈরি হয় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে।
সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে এসো মিলি মোরা সৃজনী ছন্দে’ বিকেল ৪টায় এই অনুষ্ঠান উদ্বোধনি বক্তব্যের মাধ্যমে শুরু করেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব। তিনি বলেন এই ধরনের অনুষ্ঠান মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত কোনদিন করা হয়নি এইবারই প্রথম যার মাধ্যমে অনেক পুরনো ছাত্রদের সাথে সাক্ষাৎএর সুযোগ রয়েছে এটা অত্যন্ত ভালো। যারা উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন যে এই ধরনের অনুষ্ঠান আরো ব্যাপক আকারের করার জন্য ছাত্ররা নিজেদের মধ্যে একটা কমিটি গঠন করে নিবে তাহলে তাদের মেহনতে অনেক ব্যাপক আকারে পুনর্মিলনী অনুষ্ঠান করার সুযোগ হবে ইনশাআল্লাহ।
সেখানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম সাহেব , মুফতি ইয়াসিন আরাফাত সাহেব, মুফতি সাখাওয়াত হোসাইন সাহেব, মুফতি মাসুদুর রহমান সাহেব, মুফতি আমির হোসেন সাহেব , মুফতি হাসমত উল্লাহ সাহেব, মুফতি আলফাজ হোসাইন সাহেব, কারী মাহবুবুল হক সাহেব। ও বিভিন্ন উলামায়ে কেরাম।
পরিশেষে ইফতার সামনে রেখে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান এর পরিসমাপ্তি ঘটে।
