নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড এর কালাচাঁদপুরে আনছার আলীর ছেলে রফিকুল ইসলামের বাড়িতে শর্টসার্কিটের মাধ্যমে আগুন ধরে ঘর বাড়ি পুড়ে ছাই হয়েছে সেই সাথে নিঃস্ব হয়েছে পরিবার । ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে, বিষয়টি জানতে পেরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তৎক্ষণাৎ তাদের পাশে এসে দাড়ান আজ বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র রফিকুল কে নগদ ১৫ হাজার টাকা সহ চাল ডাল দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করেন। এবং পৌর মেয়র মাহফুজুর রহমান লিটন আরো বলেন আমি সব সময় আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকবো এগুলা নিয়ে আপাতত চলেন পরে আমি আরো আপনাদের সহযোগিতা করব। রফিকুল ইসলাম ও তার পরিবারের সকলে ই মেয়র মাহফুজুর রহমান রিটনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
