আগামীকাল বৃহস্পতিবার থেকে সব ধরনের বাস, মিনিবাসে পাশাপাশি দুইটি আসনের একটি খালি রেখে যাত্রী পরিবহন করার শর্তে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না৷ এমন নির্দেশনা দিয়ে আন্তঃজেলা ও দূরপাল্লা দুই রুটেই বাস, মিনিবাস চলাচলে ৬০ ভাগ পর্যন্ত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে বরে জানান তিনি।এ বিষয়ে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ গোলাম রসুল বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনা পরিস্থিতি মোকাবেলায় ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলার শর্তে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত সময় উপযুগি। আমরা সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছি।জে আর পরিবহনের ম্যানেজার দুলাল বলেন, আমরা এখনো নির্দেশনা পাইনি, নির্দেশনা পেলে সেই মোতাবেক কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
previous post
