গাংনী উপজেলা প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮/০৫২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।অনুষ্ঠানে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে, বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান জনাব এম,এ, খালেক পৌর মেয়র জনাব আহম্মেদ আলী, ও গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক।উক্ত আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চোরাচালান বৃদ্ধি ছাড়াও উপজেলা শহরে বিভিন্ন ইটভাটায় মাটি বহনের কারণে রাস্তাঘাট চলাচল অনুপযোগির কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়। এ বিষয়ে গাংনী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ বিষয়টি অতি দ্রুত সমাধানের ব্যবস্থা নেবেন বলে আশাব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে গাংনী উপজেলার ইউপি চেয়ারম্যান, সাংবাদিক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন!
