মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গ্রামের যুবক দের নিয়ে গঠিত ‘হেমায়েতপুর যুব সংঘ’র পক্ষ থেকে এ উপহার দেয়া হয়।
সংগঠনের পক্ষে বেনজীর আহমেদ জানান, আমাদের সংঘে স্থায়ী কিছু দাতা আছে যাদের সহযোগিতা এবং যুবক দের প্রচেষ্টাী মাধ্যমে আমরা কিছু অর্থ সংগ্রহ করি। সেটা দিয়েই আমরা কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। যারা আমাদের এই কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
তারা যেন ভবিষ্যতে আরও এ ধরনের সামাজিক কার্যক্রম করতে পারে এ জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা প্রার্থনা করেন।
