সাংবাদিকদের ক্লাব চলাতে অনুমোদন লাগবেন বলে জানিয়েছেন জেলাপ্রশাসক ড, মনসুর আলম খান। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল বুধবার লক ডাউনের প্রথম দিন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম পশাগত দায়ীত্ব পালনের সময় সাঈদহোসেন ও মিজানুর রহমান নামে দুই সাংবাদিককে লাঞ্চিত করে। এর প্রতিবাদে সাংবাদিকরা আজ দুপুরের জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদানের সময়র তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ড. মুনসুর আলম বলেন, বর্তমান সময়ে এমন ঘটনা ঘটতেই পারে। এ বিষয়ে আমার কিছু করার নেই। তিনি আরো বলেন সাংবাদিকদের ক্লাব করতে হলে আনুমোদন নিতে হবে। এসময় সাংবাদিক নেতারা এর প্রতিবাদ করলে তিনি অনুমোদনের বিষয়টি পরে খতিয়ে দেখা হবে বলেন। সাংবাদিকরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ত্যাগের কিছুক্ষন পরে মেহেরপুর কাঁশাড়িপাড়া মোড়ে ডিবিসি প্রতিনিধি আবুআক্তারকে লাঞ্চিত করেজেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এওসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আতিক স্বপন, দৈনিক ভোরের পাতার সাঈদ হোসেন, দৈনিক আমার সংবাদের মিজানুর রহমান, দৈনিক গণকন্ঠের মিজানুর রহমান জনি, দৈনিক সময়ের সমিকরনের ্এস আই বাবু, রাব্বি আহম্মেদ, মিনারুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমূখ।
previous post
