MSI
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর থেকে আশিকুর রহমান (১৯) নামের এক যুবক কে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। মঙ্গলবার ৪ টার দিকে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এর ভিতর থেকে আশিকুর রহমান কে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা গেছে , করোনা মহামারির কারনে স্কুল কলেজ বন্ধ থাকায় ওই এলাকার আশিক এর মত কিছু যুবক মাদকের সাথে জরিয়ে পড়ে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এস আই মমিনুর রহমান, এ এস আই আক্তার হোসেন ও কনস্টেবল সামসুর রহমান কে সাথে নিয়ে , দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এর ভিতর থেকে মাদক সেবন করা অবস্থায় আশিকুর রহমান কে আটক করে । এসময় তার কাছে থাকা গাঁজা ও গাঁজা সেবনের কলকি জব্দ করা হয়। এর পরে সেখানে মুজিবনগর এসি ল্যান্ড নাজমুল আলম এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় আসামিকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য আসামি আশিকুর রহমান দারিয়াপুর স্কুল পাড়ার, রাসেল হোসেনের ছেলে, আশিকুর রহমান মুজিবনগর ডিগ্রি কলেজের এইস এস সি ১ম বর্ষের ছাত্র ।
