বারাদী প্রতিনিধিঃ প্রিন্স আরিফ খান
মেহেরপুর সদর উপজেলার চুয়াডাঙ্গা মেহেরপুর মহাসড়ক চাঁদপুর নামক স্থানে দুই আলমসাধু মুখোমুখি সংঘর্ষ হয়ে তিন জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে বারাদি বাজার থেকে ছেড়ে যাওয়া একটি আলোমশাধু, আর একটু ভাইলাইপুর থেকে ছেড়ে আসা আলোমশাধু, নতুন দরবেশপুরে মুখোমুখি সংঘর্ষ হয়ে তিন জন আহত হয়। আহতরা হলেন নতুন দরবেশপুর গ্রামের বাঘপুটে আলীর ছেলে ইউসুফ আলী (৬০) একই গ্রামের কুড়ুন এর ছেলে নজির (৪০) ও পুরাতন দরবেশপুর এর ইবাদতের ছেলে ইকরামুল (৪৫) গুরুতর আহত হয় খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে বলে জানা যায়।
