মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কাথুলী গ্রামের ফারুক হোসেন (২৮), খাসমহল গ্রামের করিম খান (৪০) ও বানারুল ইসলাম (২৫)।
শনিবার সকালের দিকে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা গােপন সংবাদের ভিত্তিতে বামন্দী শহরের এলাকা একটি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে তাদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
