বার্ত মেহেরপুরের উদ্যোগে ভাসমান মানসিক প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এ কম্বল বিতরণ করা হয়।
বর্তা মেহেরপুররের সম্পাদক রাশেদ খান জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অংশ হিসাবে মেহেরপুর শহরের কোটমোড়, হাসপাতাল, হোটেলবাজর, মল্লিক পাড়া সহ শহরের বিভিণ্ন স্থানে ভাসমান যেসকল মানসিক প্রতিবন্ধি রয়েছে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তা মেহেরপুরের সম্পাদক ও প্রকাশক রাশেদ খান, বার্তা সম্পাদক সজিবুল ইসলাম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, সাংবাদিক রাব্বি আহম্মেদ, বিপ্লব প্রমুখ।
