মেহেরপুরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের সুচনা হয়েছে ।
এর পর সকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গনে বিশেষ ভাবে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্র ও জন প্রশাসন প্রতি মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, এর পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএখালেক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ার ম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন. উপজেলা পরিষদের চেয়ার ম্যান অ্যাড, ইয়ারুল ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বেসরিকারি প্রতিষ্ঠান।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনাসভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বর্ণিল আতশবাজি উৎসব ও সংগীত শিল্পী, নৃত্যশিল্পিগণের অংশগ্রহণে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন
previous post
