মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
আজ শনিবার বেলা ১১ টার সময় জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক ইকবাল হোসেন।
এছাড়াও জেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মেহেদী হাসান, ফিল্ড সহকারী (ফার্ম) বদরুল আলম, সদর ফিল্ড সহকারী (ফার্ম) ফজলুল হক, অফিস সহকারী জুলিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও মাছের চাহিদা পূরণ করার লক্ষ্যে পরামর্শ দেন।
