ভোলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুর রহিম মাতবর পুলিশের গুলিতে নিহত হওয়ায় মেহেরপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, সহ সভাপতি ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, জাভেদ মাসুদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জুলফিকার আলী ভুট্টোসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। জানাযা পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আব্দুর রহিম।
