নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে করোনায় রোজ তৈরি হচ্ছে নতুন রেকর্ড। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি মোতাবেক সদরে নতুন করে আক্রান্ত আরও ২৯ জন , গাংনী উপজেলায় ৩৫ জন এবং মুজিবনগরে ৪ জন। নতুন প্রাপ্ত রিপোর্ট হলো -১৯৫ টি ।
নতুন পজেটিভ-৬৮ টি।মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৭১৯।
(সদর-২৫৬, গাংনী-৩৫৮, মুজিবনগর -১০৫) জন।
মৃত্যু – ৬৭ জন।(আজ সকাল ৮টা পর্যন্ত নতুন মৃত্যুবরন করেছে ২ জন)
(সদর-২৩, গাংনী- ২৭, মুজিবনগর -১৭)।
সুস্থ্য= ১৪৭৫ জন।(আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫৮ জন)
[ সদর-৮২৩, গাংনী -৪৫৬, মুজিবনগর- ১৯৬]
ট্রান্সফার্ড- ১১৯ জন। (সদর- ৭৬, গাংনী-১৮ , মুজিবনগর -২৫)
সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ধন্যবাদ।
