মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের বিলে পানিতে ডুবে মনোয়ারা নামের ৩ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ১৫ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে চাঁদবিলের বিলে গোসল করতে গিয়ে ডুবে যেয়ে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে যানা গেছে, সাংসারিক কাজ শেষে প্রতিদিনের মতো আজকেও বিলে গোসল করতে যাই মনোয়ারা, পরে গোসলের উদ্দেশ্যে পানিতে ডুব দিলে নিচে তলিয়ে যান তিনি, এসময় আশপাশের লোকজন বিষয়টি লক্ষ করলে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুতসময়ের মধ্যে ঐ নারীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
