মেহেরপুর সদর উপজেলার গাংনীতে ৩৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ মোয়াজ্জেম শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। সাহেবনগরের বদর উদ্দীনের ছেলে। এ সময় মাদক ব্যবহৃত একটি পাখি ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ দিকে উপজেলার কল্যাণপুর কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফ হাবিব এবং এএসআই শরিফুল ইসলাম অভিযান চালিয়ে মাদক বেডশীট কে আটক করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গাঁজা ও ফেনসিডলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মামলা পরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
previous post
