মুজিবনগর প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে কোভিড-১৯ বৃদ্ধির কারণে “মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১” এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ওই প্রকল্পের ৩১৩ জন শিশুর মধ্যে খাদ্য সহয়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের হলরুমে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় প্যারিশ পুরোহিত রোভাঃ আসিশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। এ সময় সেখানে ইউপি সদস্য মিঃ শংকর বিশ্বাস, প্রজেক্ট ম্যানেজার মিঃ জেমস্ প্রবির সরকার, রিঠু মাষ্টার ও মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শেখ শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ বার (ধাপে) বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০কেজি চাল, ১কেজি ডাল, ৪কেজি আলু, ১কেজি লবন, ১লিটার তেল, ২টি সাবান ও ৫টি মাক্স রয়েছে।
মুজিবনগরে শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১” এর খাদ্য সহায়তা প্রদান
previous post
