শরীফ মাহমুদ
ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ শনিবার দুপুর থেকে পাবনার ঈশ্বরদীর জোড়া সেতুর পাদদেশ ও লালন শাহ্ সেতুর উপর দলে দলে নামতে শুরু করেন শত শত শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ স্থানীয় লোকজন।
সেখানে তারা তুলছেন ছবি, করছেন ভিডিও। বিকেল ৬ টা পর্যন্ত সেখানে জড়ো হন কয়েক হাজার মানুষ। তাদের নিয়ন্ত্রন করতে ফাঁড়িপুলিশসহ জেলা প্রশাসন, থানা প্রশাসনকে হিমসিম খেতে হচ্ছে।
করোনার সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে দেশ ব্যাপী চলছে কঠোর লকডাউন কিন্তু ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় দিন শত শত মানুষে আটকানো যায়নি। পাকশিতে গিয়ে অবাধ্য মোটর সাইকেল ও অযাচিত নানা যানবাহন নিয়ন্ত্রনে কাজ করছেন প্রশাসন।
দেখা গেছে, দুপুর ১২টা থেকে শিশু-কিশোর ও তরুণ তরুণীরা দল বেঁধে উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আসছেন খোলা জিপ গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইক-টমটম নিয়ে।
পাকশি হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ ফিরোজ সংবাদ ভূমিকে জানান, নিষেধাজ্ঞা সত্বেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো তরুণ হেলমেট সহ মোটর সাইকেল চালিয়ে আসছেন যাদের অধিকাংশই অদক্ষ এবং অপ্রাপ্ত বয়স্ক। এসমস্ত কিশোরদের মোটর সাইকেলে তিনজন আরোহী এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের সাহজা স্বরুপ মামলা দেয়া হচ্ছে। তাদের নিয়ন্ত্রনে কাজ করছেন পাকশি হাইওয়ে থানা পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ এবং পাবনা জেলা পুলিশ এবং ।
