মোঃ বিপ্লব রেজা:
কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে মেহেরপুরের কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন মেহেরপুর জেলা যুবলীগ।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর উদ্যেগে আজ বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌরসভার কাইম কাটার মোরের কৃষক আসকার আলীর ২ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
এসময় উপস্থিত ছিললেন ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আল মাহমুদ, পেনল মেয়র সাহিনুর রহমান রিটন, যুবলীগ নেতা সাজু সহ যুবলীগের নেতাকর্মীবৃন্দ ।
কৃষক আসকার আলী জিগ্গেস করলে তিনি আমাদের প্রতিবেদক বিপ্লব রেজা কে বলেন এই করোনা মধ্যে অর্থের অভাবে যেটুকু পুঁজি ছিলো সংসার চালাতে তা শেষ হয় গেছে এখন কি দিয়ে ফসল কাটবো আর কি দিয়ে বউ বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দিবো, চিন্তায় এখন মাথাই হাত আমার এসময় জানতে পারলাম মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন যে সব কৃষক অর্থের অভাবে ফসল ঘরে তুলতে পারছেন না তাদের নিজ দায়িত্বে ফসল কেটে ঘরে তুলে দিচ্ছে। আমি তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন মেহেরপুর জেলা যুবলীগ আপনার ফসল কেটে ঘরে তুলে দিবে। কথাটি শুনে যেনো দেহে যান এলো কারণ এমনিতেই ধান কাটতে দিনমজুর পাওয়া যায় না। একজন দিনমজুর ঠিক করতে অনেক টাকা লাগে। এতো টাকা খরচ করে ধান কাটা সম্ভব নয় আমার পক্ষে। তাই মেহেরপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছেন এতে আমি খুশি হয়েছি। আমি বিশেষ করে মানবতার ফেরিওয়ালা মেহেরপুর যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন কে ধন্যবাদ জানাই।
