নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর পৌর সভার নির্বাচনে দ্বিতীয়বারে জয়ী হয়েছেন মাহফুজুর রহমান রিটন।
শনিবার বিকাল ৪ টার সময় কাথুলী রোড থেকে জেলা পরিষদ এর কার্যালয়ে পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের হয়, রেলিতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় খুশির মেহনতী মানুষ তাই অংশগ্রহণ করেছেন ভ্যানচালক রিকশাচালক দিনমজুর সহ সকল শ্রেণী-পেশার মানুষ। রেলীতে নাচতে নাচতে আনন্দ করেন সকলে। এই সময় বিশেষ করে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী সহ প্রমুখ।
এই সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সাধারণ মানুষের উদ্দেশ্য বক্তব্য দেন তিনি বলেন, আপনারা চেয়েছেন বলেই এই জয়, এই জয় আমার নয় এই জয় আপনাদের এই জয় পৌর বাসীর এই জয় মেহনতী মানুষের, আমি চেষ্টা করবো সবসময় আপনাদের জন্য কাজ করার।
