শরিফ মাহমুদঃ বারাদী প্রতিনিধি
মেহেরপুর উপজেলার বারাদি বাজারে মিলন মেডিকেল হলে 2 লক্ষ টাকা ছিনতাই, মিলনের বাড়ি মমিনপুর পিতা ইসলাম, তিনি বলেন দুপুর সাড়ে বারোটার সময় কিছু সময়ের জন্য ইস্তেনজা করার জন্য বাইরে যান তিনি কয়েক মিনিট পরেই দোকানে এসে দেখেন ডায়ারের লকার ভাঙ্গা, তিনি বলেন সেখানে প্রায় চার লক্ষ টাকা ছিল কিছু খুছরাও ছিল সেখান থেকে 2 লক্ষ টাকা উধাও। তিনি আরো বলেন ডয়ারে সাত থেকে আট টা মোবাইল ফোনও ছিল সেগুলো ঠিকই আছে,
তবে এক্ষেত্রে তিনি জানান অপরিচিত তিনটা লোককে তিনি সন্দেহ করেন যারা ইতিপুর্বে মিলনের দোকান কে ফ্লো করে আসছিল,
এই ব্যাপারে বারাদি ক্যাম্পের এস আই আব্বাস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এ ব্যাপারে থানায় জিডি করেন মিলন।
