ডেস্ক রিপোর্ট:
করোনাভাইরাসের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে খুলনা বিভাগ। একের পর এক মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (০৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে সাতজন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় পাঁচজন, নড়াইলে চারজন, বাগেরহাটে তিনজন, মেহেরপুরে দুজন ও মাগুরায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৮৪৪ কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৩১ জনের। মোট মারা গেছেন ২৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ১৪৫ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৫ জন। মোট মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৯ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ২৭০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৬ জন।
তথ্য ও সূত্র ইত্তেফাক
